June 17, 2026, 7:14 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

৫১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় ৫১ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার (১৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে গত ১৩ মে সকাল ৬টা থেকে আজ সকাল পর্যন্ত এ দুই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় এ দুই নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়। বর্তমানে এ দুই নৌরুটে ৩২টি লঞ্চ চলাচল করছে।
এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরি ঘাটের ব্যবস্থাপক বাণিজ্য মো. সালাহউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আবহাওয়া স্বাভাবিক থাকায় ফেরি চলাচল স্বাভাবিক ছিল। এ নৌরুটে ১৮টি ফেরির মধ্যে ১৫টি ছোট-বড় ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার চালু ছিল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net