October 14, 2026, 5:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ঢাকার সাথে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। দূর্ঘঠনার পরপরই রাজবাড়ীর সঙ্গে ঢাকা, রাজবাড়ী-দৌলতদিয়া ও রাজবাড়ী-খুলনা ও রাজবাড়ী-রাজশাহী রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ৭টায় ২ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি সকালে রাজবাড়ীর ২ নম্বর রেলগেট এলাকার ওয়াগন ডিপোতে ঢোকার সময় লাইনচ্যুত হয়। আপাতত এই রুটে সব রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
তিনি বলেন, রাজবাড়ীতে উদ্ধারকারী রিজার্ভ ট্রেন রয়েছে। কিন্ত মেইন লাইনে পোড়াদহগামী লোকাল ট্রেন পাচুরিয়া রেলস্টেশনে দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা সরিয়ে উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে নিয়ে আসার চেষ্ট চলছে।
তিনি আশা করেন খুব শিগগিরই লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net