October 14, 2026, 5:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

প্রথম ধাপের নির্বাচন/কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলায় ভোটগ্রহণ চলছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলার সাথে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
কুষ্টিয়াতে ব্যালটে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।
ভোটকেন্দ্রের নিরাপত্তা বিবেচনায় গুরুত্বপূর্ণ কেন্দ্রে ও সাধারণ কেন্দ্রে বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সাধারণ কেন্দ্রে ১৭জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ বা ১৯ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। দুটি উপজেলাতেই ৪ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
খোকসা উপজেলায় তিন প্রার্থীর মধ্যে মূল লড়াই হচ্ছে বলে আভাস পাওয়া গেছে। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহিম উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাুসম মোর্শেদ শান্ত ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বাবুল আকতার।
এদিকে কুষ্টিয়া সদরে বর্তমান চেয়ারম্যান আতাউর রহমানের বিজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে বলে আভাস পাওয়া গেছে।
কুষ্টিয়ার সিনিয়র নির্বাচন কর্মকর্তা আবু আনসার দৈনিক কুষ্টিয়াকে জানান, ভোট শান্তিপূর্ণভাবে চলছে। পর্যাপ্ত মনিটরিং করা হচ্ছে বলে তিনি জানান।
কুষ্টিয়ার জেলা প্রশাসক এহতেশাম রেজা জানান, নির্বাচন সুুষ্ঠু করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তিনি জানান, প্রতি মুহুর্তে আপডেট গ্রহন করা হচ্ছে।
তিনি জানান প্রতি উপজেলায় একজন করে ম্যাজিস্ট্রেট এবং ভোট গ্রহণের তিনদিন পূর্ব থেকে ভোট গ্রহণের পরের দিন পর্যন্ত প্রতি তিন ইউনিয়নের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net