June 19, 2026, 9:24 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন/অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ওয়াহিদুজ্জামান। তার ভাই টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান। গত ২৯ এপ্রিল ওয়াহিদুজ্জামান আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়ে আসেন। সে সময় সঙ্গে ছিলেন তার বড় ভাই মনিরুজ্জামান।
সরকারি চাকরিবিধি অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তার রাজনীতি বা নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ নেই।
নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়।
এতে বলা হয়, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান পোশাক পরে ঝিনাইদহ-১ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে একটি রাজনৈতিক দলের কার্যালয় থেকে সম্ভাব্য একজন প্রার্থীর মনোনয়ন সংগ্রহকালে সঙ্গে ছিলেন, যা বিভিন্ন পত্র পত্রিকা ও গণমাধ্যমে প্রচার হয়েছে। এই অবস্থায় উল্লিখিত নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ গৃহীত ব্যবস্থা নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হয়েছে।
গত ৭ জানুয়ারি ঝিনাইদহ-১ আসনে বিজয়ী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ১৬ মার্চ মারা গেলে আসনটি শূন্য হয়। আগামী ৫ জুন ভোট ধরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান- ওই পুলিশ কর্মকর্তা উপস্থিত থেকে ভাইয়ের মনোনয়ন ফরম জমা দিয়েছেন, যা চাকরিবিধির লঙ্ঘন। এজন্য বিভাগীয় মামলা করার ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net