August 25, 2026, 8:14 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

মুজিবনগর সীমান্তে ১০ জনকে পুশব্যাক করলো বিএসএফ

দৈনিক কুষ্টিয়অ অনলাইন/
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মেহেরপুর জেলার মুজিবনগর সীমান্ত দিয়ে রোববার ভোরে এক শিশুসহ ১০ জন বাংলাদেশিকে পুশব্যাক (জোরপূর্বক ফেরত) করেছে।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা পুলিশকে জানিয়েছেন, তারা আগে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে সাজাপ্রাপ্ত হয়েছিলেন। সাজা ভোগ করার পরও তারা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে আটক ছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, তাদের বিএসএফ-এর কাছে হস্তান্তর করা হয় বাংলাদেশে পুশব্যাক করার জন্য।

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হ্রদয়পুর সীমান্তে তাদের একত্রিত করে মেহেরপুরের মুজিবনগরের ভবেরপাড়া সীমান্ত দিয়ে পুশব্যাক করে বিএসএফ।
সীমান্ত অতিক্রম করার পর বিজিবি তাদের আটক করে তল্লাশি শেষে ক্যাম্পে হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন: যশোর জেলার পুলেরহাট এলাকার সাইফুল হাসান, সাতক্ষিরার কলারোয়া উপজেলার বাটড়া গ্রামের প্রজেনজিৎ দাশ, মাদারিপুর জেলার রাজৈর থানার হাসেনকান্দা গ্রামের বিল্লাল শেখ, যশোরের শার্শা থানার কন্যাদা গ্রামের তারিকুল ইসলাম, খুলনার ডুমুরিয়া থানার মোনাবান্দা গ্রামের সেজুতি রায়, নড়াইল জেলার নড়াইল থানার পাংকোবিলা গ্রামের অর্চনা রানি সরকার এবং যশোর জেলার নওয়াপাড়া থানার বোদ্দনা গ্রামের দেবদাস বিশ্বাস, রূপা বিশ্বাস ও জয়দেব বিশ্বাস।

বিজিবির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net