August 25, 2026, 4:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া প্রতিনিধি: সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। এরই অংশ হিসেবে কুষ্টিয়া সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২১ লাখ ১৪ হাজার টাকার ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ মালামাল উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৮ মে রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে চিলমারী বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার শান্তিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ, ২ হাজার ৮১০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২ হাজার ১৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৫ লাখ ৬ হাজার টাকা।
এদিকে, ১৯ মে ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে প্রাগপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৪৮/২-এস সংলগ্ন প্রাগপুর কবরস্থান ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২৯০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১০৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। যার সিজার মূল্য প্রায় ২ লাখ ৯০ হাজার ৭৭৫ টাকা।
একই দিন ভোর ৫টার দিকে ধর্মদাহ বিওপির টহল দল সীমান্ত পিলার ১৪৭/৭-এস সংলগ্ন ডিজিটি মাঠ এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ, ৬৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ৩ লাখ ১৮ হাজার টাকা।
সব মিলিয়ে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অবৈধ মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ২১ লাখ ১৪ হাজার ৭৭৫ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net