October 16, 2026, 4:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

ভারতে চিকিৎসা নিতে গিয়ে করোনায় মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

ভারতে চিকিৎসা নিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কুষ্টিয়ার মেয়ে শারমিন আক্তার স্মৃতি (২৮)। ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৪ টার দিকে কলকাতার বর্ধমানে ফরটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শারমিন আক্তার স্মৃতি কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়ার মঞ্জুর চিশতীর স্ত্রী। কিডনি সমস্যায় চিকিৎসা নিতে স্বামীর সঙ্গে গত ২০ মার্চ বেনাপোল হয়ে তারা ভারতে যান স্মৃতি।

স্মৃতি’র মামা নুরুন্নবী বাবু কুষ্টিয়ার স্থানীয় দৈনিক সময়ের কাগজের সম্পাদক। তিনি জানান, বর্ধমানে চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ আগে স্মৃতির করোনা পজিটিভ আসে। পরিস্থিতির অবনতি হলে ৪দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ এপ্রিল নেয়া হয় আইসিইউতে। আর বিকাল সাড়ে ৪টায় তার মৃত্যুর খবর আসে। নুরুন্নবী বাবু বলেন, মরদেহ দেশে আনার উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি বেনাপোল বন্দরে অপেক্ষা করছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net