April 24, 2026, 10:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অব্যবস্থাপনা/ টিকা নিতে এসে আবার ফিরে গেলেন মানুষ

জাহিদুজ্জামান/

মে দিবসের ছুটির দিনেও টিকা নেয়ার সিডিউল ছিলো কয়েকশ মানুষের। যথারীতি টিকাকেন্দ্রে এসে ফিরে গিয়েছেন তারা। দূর দূরান্ত থেকে টিকা নিতে আসা ব্যাক্তিরা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেছেন, স্বাস্থ্য বিভাগের ত্রুটির জন্য তাদের অর্থ ও শ্রম দুটিই নষ্ট হয়েছে। এ ব্যাপারে সিভিল সার্জন দু:খ প্রকাশ করেছেন।

এর আগে গত ১৬ এপ্রিল শুক্রবারেও মেসেজ পাওয়া এবং নোটিসে নির্ধারিত দিন হওয়ায় টিকা নিতে আসেন কয়েকশ মানুষ। ব্যর্থ হয়ে ফিরে যেতে হয় তাদের। সেসময় কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, শুক্রবার টিকাদান কার্যক্রম বন্ধ থাকে। কিন্তু কীভাবে মানুষের কাছে মেসেজ গেল সে বিষয়ে তদন্ত করা হবে। এ ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন তিনি। যারা টিকা নিতে এসে ফিরে গেছেন তাদেরকে পরদিন শনিবার আসতে বলেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা টিকাদান কেন্দ্র কল কাকলী মাধ্যমিক বিদ্যালয়। নির্ধারিত দিন থাকায় ১ মে সকাল ১০টা থেকেও ভিড় বাড়তে থাকে। এসে টিকাদানকারীদের কাউকে না দেখে ফিরে যান। কথা হয়, ১৬ কিলোমিটার দূর সোনাইডাঙ্গা গ্রাম থেকে আসা আব্দুল খালেক বিশ্বাসের সঙ্গে। তিনি বলেন, যানবাহন চলছে না। কতো কষ্ট করে আসলাম। টাকা খরচ হলো, সময় নষ্ট হলো। ৬৯ বছর বয়সী মো. ওয়াজেদ আলী এটাকে অব্যবস্থাপনা বলে উল্লেখ করেন। তিনি বলেন, মে মাসের ১ তারিখ যে ছুটির দিন হবে তা সবারই জানা। কিন্তু আমাদের টিকা পাওয়ার তারিখ হিসেবে এই দিন কীভাবে লিখলো? তাদের সামান্য ভূলের খেসারত দিচ্ছি আমরা অনেক মানুষ।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম আবারো ঘটনা সম্পর্কে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে ভুল করে সময় দেয়া হয়েছে। তিনি বলেন, শুক্রবারসহ সকল ছুটির দিনে টিকা কার্যক্রম বন্ধ থাকে। আবারো দু:খ প্রকাশ করে তিনি টিকা গ্রহীতাদের আগামীকাল আসার অনুরোধ করেন।

এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, টিকাদান কর্মসূচির ব্যবস্থাপনার সঙ্গে হাসপাতাল কর্তেৃপক্ষে কোন সম্পৃক্ততা নেই। আমরা শুরু লোকবল দিয়েছি। সব কাজ জেলা ও উপজেলা স্বাস্থ্য অফিসের নিয়ন্ত্রণে হয়।

কুষ্টিয়ার সিভিল সার্জন বলেন, টিকার মজুদও শেষের দিকে। যা আছে তা দিয়ে আর দুই দিন রবি ও সোমবার চলবে। তিনি বলেন, নতুন করে বাংলাদেশে আর টিকা আসেনি। কিন্তু ঈদের এই ক’দিন চালানোর জন্য অন্য জেলা থেকে আরো ৭ হাজার টিকা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি। ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন এই ৭হাজার টিকা হাতে পেলে ঈদের আগ পর্যন্ত চলে যাবে

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net