August 25, 2026, 2:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কুষ্টিয়ায় জেলা পরিষদ সদস্য মামুনের ওপর হামলা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ায় জেলা পরিষদ সদস্য মামুন আর রশিদের ওপর হামলা ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার ছোট ভাই মো. এনামুলও আহত হয়েছে। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রবিবার রাত ১১ টার সময় কুষ্টিয়া সদরের দরবেশ পুরে ২০-২৫জন সন্ত্রাসী এ হামলায় অংশ নেয়। জেলা পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মামুনের বাড়ি সদর উপজেলার ভাদালিয়ায়।

মামুনের ছোট ভাই আহত এনামুল জানান, রাতে বাড়ি ফেরার পথে দরবেশপুর কালভার্টের কাছে পৌঁছালে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় মামুনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। সেসময় তারা গুলিও চালায়। এনামুল আরো জানান, আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে এই সন্ত্রাসী হামলা চালায় তারা। পরবর্তীতে স্থানীয়রা ছুটে এলে সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

এনামুলের দাবি, একটি চরমপন্থী সংগঠনের সন্ত্রাসীরা এ হামলা চালায়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শওকত কবীর বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে, অভিযোগ আসলেই মামলা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net