October 15, 2026, 3:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

খোকসায় দুঃস্থদের ঈদ বস্ত্র উপহার দিলেন শান্ত

 দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক  :

ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও গরিব-অসহায় দুস্থদের মাঝে নিজ অর্থায়নে ঈদ বস্ত্র- শাড়ী কাপড়-লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করেন খোকসা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত । খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত বলেছেন, সারাবিশ্ব করোনায় বিপর্যস্ত, আমরাও তার বাইরে নই। জীবনের চেয়ে বড় মূল্যবান কিছু নেই, একই সঙ্গে জীবিকাও গুরুত্বপূর্ণ। যারা দিন আনে দিন খায় তাদের পাশে বর্তমান সরকার দাঁড়াচ্ছে। আওয়ামীলীগও দলীয়ভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমাদের সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে।

শনিবার ( ৮ মে) সকালে আল মাছুম মোর্শেদ শান্ত নিজস্ব অর্থায়নে অসহায় ও দু:স্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রায় কয়েক হাজার পরিবারকে করোনাকালীন ঈদ বস্ত্র বিতরণ করেন।

এছাড়াও শান্ত বলেন, আমি খেলে আপনারা ও খাবেন। আমার যতটুকু সাধ্য আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমি কাজ করে যাবো। তাছাড়া রমজান মাসে এতিমখানাতে ও রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net