August 25, 2026, 2:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিসাধীন অবস্থায় মারা গেছেন  আব্দুল ওয়াদুদ বিশ্বাস। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার পোস্ট অফিসপাড়ার মৃত আব্দুল ওয়াজেদের ছেলে ও এলাকার বিশিষ্ট ব্যবসায়ী৷ মঙ্গলবার সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফাতেহ আকরাম জানান, গত ৫ মে ঠাণ্ডা, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে আব্দুল ওয়াদুদ (৬৮)চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নমুনা দেন।

পরে গত ৬ মে নমুনায় পরীক্ষায় তার শরীরে করোনা শনাকৃত হয়৷ ওইদিন রাত ৯টার দিকে তাকে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। আজ মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি৷

তিনি আরও বলেন, মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করতে নিরূদেশ দেয়া হয়েছে৷ এদিকে সিভিল সার্জন কার্যালয় সূএে জানা গেছে, গত ২৪ ঘটায় জেলায় নতুন করে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮৮৮ জনে৷ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৭ জন৷ এ পর্যন্ত জেলায় করোনার মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৮ ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net