August 30, 2026, 12:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না

খোকসায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত পাঁচ

হুমায়ুন কবির, খোকসা/

কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার  মোড়াগাছা নামক স্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ আহত  হয়েছে ৫ জন।

গুরুতর আহত ট্রাকচালক স্বপন রেজা (৪৫) কে  কুষ্টিয়া  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়  বুধবার ভোর রাত সাড়ে চারটার সময় রাজবাড়ীর দৌলোদিয়া ঘাট থেকে কুষ্টিয়া উদ্দেশ্যে ছেড়ে আসা অনিক পরিবহন বাস (ঢাকা মেট্রো ব – ১১-৬১৯৮) ও কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ট্রাকের (কুষ্টিয়া -ট-১১-১৮৭২) মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাক চালক স্বপন রেজা (৪৫) গুরুতর আহত সহ অন্তত ৫ যাত্রী আহত হয়।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে খোকসা ফায়ার সার্ভিস গুরুতর আটকে পড়া আহত ট্রাক চালক স্বপন রেজা কে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে প্রেরন করে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান,  ঘটনাস্থল থেকে ট্রাক -বাস আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net