June 3, 2026, 7:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিয়োগ নিয়ে ভাইরাল অডিও, তদন্তের দাবি পশ্চিমবঙ্গে মমতার মন্তব্য/ তথ্য না প্রমাণ, বাংলাদেশকে উস্কানোর চেষ্টা এলপি গ্যাস: দাম ৫৯৯ টাকা বেড়ে ৫৫ টাকা কমেছে, আগের বৃদ্ধির চাপ কে সামলাবে শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ

দুস্থ ও অসহায়দের মাঝে মহিলা আওয়ামীলীগের ঈদ বস্ত্র বিতরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

ঈদুল ফিতর উপলক্ষ্যে গরীব দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র  বিতরণ করেছে কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগ। বুধবার কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঈদ বস্ত্র বিতরণ করেন জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।তিনি বলেন বর্তমান সরকার জনবান্ধব সরকার, সাধারন জনগনের কথা ভেবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সারা বাংলাদেশে অসহায় দুস্থদের ঈদ উপহার হিসেবে ২৫০০ টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া  সদর আসনের সাংসদ জননেতা মাহবুব উল আলম হানিফ এম পির এর পক্ষ থেকে সদর উপজেলায় ১২ হাজার প্যাকেট ঈদ উপহার প্রদান করা হয়েছে। কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিনিয়ত মানুষের পাশে দাড়াচ্ছে। করোনাকালে আওয়ামী লীগ সরকার যেভাবে জনগনের পাশে দাড়িয়েছে এটা সত্যি অভাবনীয়। এসময় তিনি কুষ্টিয়া মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেসা সবুজের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন  জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার সামস তানিম মুক্তি, সহ-সভাপতি এডভোকেট মনজুরি বেগম, সহ-সভাপতি সাজেদা বেগম, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মাওয়া রনি, সাংগঠনিক সম্পাদক দিনা লাইলা,সাংগঠনিক সম্পাদক মিনু রহমান,সাংগঠনিক সম্পাদক সেলিনা হক আইনা,জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিলা রানি বসু, প্রচার সম্পাদক শিউলি রহমান, শহর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বনানী হাসান সহ সংগঠনটির  নেতাকর্মীরা।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net