August 25, 2026, 3:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

জুতা পায়ে শহীদ মিনারে পুরস্কার বিতরণ ইসলামী ব্যাংক কর্মকর্তার !

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় জুতা পায়ে শহীদ মিনারে উঠে ক্রিকেট খেলার পুরস্কার বিতরণের অভিযোগ উঠেছে এক ইসলামী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে। এটা করার পর ঐ ব্যাংক কর্মকর্তা নিজেই তার ফেসবুকে ছবি শেয়ার করে।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কড়া সমালোচনা শুরু হয়েছে জেলাজুড়ে।
¯’ানীয়রা জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে সোমবার বিকেলে কলোনীপাড়া প্রিমিয়ার লিগ (কেপিএল-২০২১) ক্রিকেট টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়।স্থানীয় লাল সবুজ যুব সংঘের আয়োজনে এবং ইসলামি ব্যাংক উথলী এজেন্ট শাখার সৌজন্যে ওই ক্রিকেট টুর্নামেন্টের পরিচালিত হ”েছ। খেলা শেষে ব্যানার টাঙিয়ে শহীদ মিনার বেদীতে উঠে পুরষ্কার বিতরণ করতে উঠেন আয়োজকরা।পুরস্কার বিতরণ করেন জীবননগরের উথলী এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপক রিজভী আহমেদ। এ সময় শহীদ মিনারে বেদীতে উপ¯ি’ত থাকা ব্যক্তিদের মধ্যে অধিকাংশের পায়ে জুতা পরিহিত ছিলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে এলাকায় বেশ তীব্র সমালোচনার শুরু হয়েছে।
বেগমপুর গ্রামের শিক্ষানুরাগী নজরুল ইসলাম মাস্টার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে জুতা পায়ে শহীদ মিনারে উঠে সকল ভাষা শহীদদেরকে অবমাননা করা হয়েছে। ভাষা শহীদদের অপমান করার স্পর্ধা তাদের কি করে হয়? দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে জানতে ইসলামী ব্যাংক উথলী এজেন্ট ব্যংকের ব্যব¯’াপক রিজভী আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান জানান, বিষয়টি তিনি সোমবার রাতে শুনেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহাকে বিষয়টি তদন্ত করার জন্য বলা হয়েছে।
তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বরে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net