July 22, 2026, 9:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১

জাল টাকার নোটসহ সংঘবদ্ধ চক্রে দুই সদস্য গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল টাকার নোটসহ সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব
আজ সোমবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ র্যাব-৬ এর সিনিয়র সহকারী পরিচালক  পুলিশ সুপার বজলুর রশিদ এক সংবাদ ব্রিফিংয়ে জানান, চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের মডার্ন স্টুডিও এন্ড ষ্টেশনারীর দোকানে কয়েকজন ব্যাক্তি জাল টাকাসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গেল রোববার রাতে সেখানে অভিযান চালানো হয়৷ এসময় জাল টাকার নোট প্রস্তুত, মজুদ ও ক্রয়-বিক্রয়ের একটি সংঘবদ্ধ চক্রের  ২ জন সদস্যকে গ্রেফতার করা হয়৷
উদ্ধার করা হয় ১ লাখ ৪৫ হাজার টাকার জাল নোট। এর মধ্যে ১৬০ টি ৫০০ টাকার জাল নোট, ৬৫ টি ১ হাজার টাকার জাল নোট ছিল। জব্দ করা হয় জাল নোট তৈরির সরঞ্জাম ১টি সিপিইউ, ১টি মনিটর, ১ টি প্রিন্টার, ২ টি মোবাইল ফোন, ১টি মানিব্যাগ ও নগদ ৭২০ টাকা। গ্রেফতারকৃতরা হলো- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পোড়াপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে সাজ্জাদ আলম (২৬) ও খুলনা জেলার রূপসা উপজেলার চাঁদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাকারিয়া মামুন (৩৫)।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত মালামালসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net