August 25, 2026, 3:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কুষ্টিয়ায় তীব্র তাপদাহে পুড়ছে জনজীবন

আসিফ যুবায়ের /

তীব্র তাপদাহ দেশজুড়ে। দক্ষিণ-পশ্চিমে সবচেয়ে বেশী তাপ চলছে যশোর জেলায়। এদিন যশোরে তাপমাত্রার পারদ গিয়ে ঠেকে ৩৯ দশমিক ৪ ডিগ্রি কুষ্টিয়াতেও চলছে তীব্র তাপদাহ। তাঁতানো-পোড়ানো রোদে দমবন্ধ অবস্থা যশোরের প্রকৃতিতে। এখানকার তাপপ্রবাহ মাঝারি ধরনের হলেও পড়েছে প্রচণ্ড গরম।দিনভর সূর্য যেন আগুন ঢেলেছে। ফলে গরমে জনজীবনে নাভিশ্বাস অবস্থা। হাঁসফাঁস দশা প্রাণীকূলেরও। বিশেষ করে শ্রমজীবী মানুষও দমবন্ধ করা গরমে পড়েছেন অপরিসীম কষ্টে।

জানা যায়, চৈত্রের শুরু থেকেই যশোরে গরমের এমন দাপট চলছে।

বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে গরমের তীব্রতা। প্রচন্ড রোদের সাথে ছিলো গরম হাওয়া। একদিকে তীব্র তাপদাহ অন্যদিকে গরম হাওয়ার ফলে জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। তাই একটু স্বস্তিপেতে সন্ধ্যার পর মানুষ বাড়ির বাইরে গেটের সামনে এবং ফাকা রাস্তা ও মাঠের মধ্যে হাটাহাটি করতে শুরু করেছে। অতিরিক্ত গরমে শিশুরা জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যেনো  বেড়ে যাচ্ছে। বর্তমানে জনগন  আল্লাহ তাআলা কাছে প্রর্থনা করছেন ভারী বর্ষণ এর জন্য।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, যশোরের উপর দিয়ে বয়ে চলা মাঝারি এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে ঝড়-বৃষ্টিরও কথাও বলা হচ্ছে পূর্বাভাসে। অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে অধিদফতর। এছাড়া দিনে ও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধির আভাস দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net