June 3, 2026, 1:31 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এলপি গ্যাস: দাম ৫৯৯ টাকা বেড়ে ৫৫ টাকা কমেছে, আগের বৃদ্ধির চাপ কে সামলাবে শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা

চুয়াডাঙ্গায় সংবাদকর্মীদের অবস্থান কর্মসূচি-বিক্ষোভ-মানববন্ধন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,চুয়াডাঙ্গা/

দৈনিক প্রথম আলোর  সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার সংবাদকর্মীরা।  পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরা স্মারক লিপি পেশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।  কর্মসূচিতে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি আজাদ মালিতা, সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসক নজরুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এদিকে, একই দাবিতে শহরের শহীদ হাসান চত্বরে মানববন্ধন করে সাংবাদিকদের একটি সংগঠন। সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবিতে চুয়াডাঙ্গার দর্শনাতেও মানববন্ধ করেছেন সাংবাদিকরা।  মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।  মানববন্ধনে অংশ নিয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সংবাদকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় সংবাদকর্মীদের সাথে একাত্মতা জানিয়ে কর্মসূচীতে অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। 

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা যাবেনা। নিজেদের অপকর্ম ঢাকতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা রোজিনা ইসলামকে অপরাধী সাজানোর চেষ্টা করছে।  মানববন্ধনে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে গণমাধ্যমকর্মিরা বলেন, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন ও অসত্য।  অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি না দিলে আগামীতে স্বেচ্ছায় কারাবরণ করবে চুয়াডাঙ্গার গণমাধ্যমকর্মিরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সুজনের সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান, সাহিত্য পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, উদীচির সাধারণ সাধারণ সম্পাদক হাবিবী জহির রায়হান, সাংস্কৃতিক সংগঠন অরন্দিমের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আঞ্চলিক ইতিহাস গবেষক লেখক রাজিব আহমেদসহ অন্যরা। 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net