September 10, 2026, 7:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

আম বোঝাই পিকআপের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আম বোঝাই পিকআপের ধাক্কায় ইকবাল হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।  

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দামুড়হুদা উপজেলার তালসারির ইকোপার্ক সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন একই উপজেলার চন্দ্রবাস গ্রামের শেখপাড়ার শহিদুল হকের ছেলে। তিনি দর্শনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।  

স্থানীয়রা জানান, বিকেলে তালসারি ইকোপার্ক সড়কে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন ইকবাল। এসময় বিপরিত দিক থেকে আসা আম বোঝাই একটি পিকআপের (ঝিনাইদহ ন ১১-০২০২) সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে মোটরসাইকেল থেকে আছড়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ইকবাল। পিকআপের ধাক্কায় দুমড়ে মুছড়ে যায় মোটরসাইকেলটি। ঘটনার পর পিকআপের চালক ও এর সহকারি পালিয়ে যায়। 

নিহত ইকবালের বাবা শহিদুল হক জানান, আমার দুই ছেলের মধ্যে ইকবাল ছোট। আমি ছেলেকে খুব ভালবাসতাম। তাকে সব সময় পড়াশোনা করে বড় হতে বলতাম।  আমার ইচ্ছা ছিল তাকে বড় অফিসার বানাবো। কিন্তু তা আর হয়ে উঠলো না। 

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পিকআপটি নিহত ইকবালের আপন চাচাতো ভাইয়ের।  কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net