July 22, 2026, 9:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১

৫০ লিটার বাংলা মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ লিটার বাংলা মদ।

আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ মাসুদ হায়দার জানান, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার সড়েকের অপর অবস্থান নেয় র‌্যাব। পরে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ লিটার বাংলা মদ। গ্রেফতারকৃতরা হলো- চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজ পাড়ার রাইহান আলী সাপুড়ের ছেলে খাইরুল ইসলাম (৩০) ও একই এলাকার মসজিদপাড়ার মৃত বানাত আলীর ছেলে শহীদ আলী (৫০)।

তিনি আরও জানান, উদ্ধারকৃত বাংলা মদসহ গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারার একটি মামলাও দায়ের করে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net