October 14, 2026, 2:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

দেশে ফিরলেন আরও ১১৮ জন বাংলাদেশী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও এক শতাধিক বাংলাদেশী নারী-পুরুষ। আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বাংলাদেশীরা দর্শনা চেকপোস্টে পৌঁছালে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনাভাইরাস পরীক্ষা করা হয়।  তাদের মধ্যে চারজন করোনা শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন।  ইমিগ্রেশনের সকল প্রক্রিয়া শেষে সেখান থেকে তাদের নির্ধারিত পরিবহনযোগে (মাইক্রোবাস) চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদফতর, সদর হাসপাতাল ও স্থানীয় তিনটি আবাসিক হোটেলে নেয়া হয়েছে। সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলত কোয়ারেন্টিনে থাকবেন। আর করোনায় আক্রান্ত ওই চারজনকে নেয়া হয়েছে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। 

দর্শনা ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, ভারতের কোলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে অনাপত্তি পত্র (এনওসি) নিয়ে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১১৮ জন নারী-পুরুষ দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।  এ নিয়ে গত চার দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৩৩৪ জন বাংলাদেশী দেশে ফিরলেন।  

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) আব্দুল আলিম জানান, আজ সন্ধ্যা পর্যন্ত ১১৮ জন বাংলাদেশী দেশে ফিরেছেন।  ইমিগ্রেশনের সকল প্রক্রিয়া শেষে তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আগামীকাল শুক্রবার এ চেকপোস্ট দিয়ে আরও বেশি সংখ্যক বাংলাদেশী দেশে ফিরতে পারেন। 

করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত ফেরতদের নির্ধারিত পরিবহনযোগে চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদফতর, সদর হাসপাতাল ও স্থানীয় তিনটি আবাসিক হোটেলে নেয়া হয়েছে।  সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলত কোয়ারেন্টিনে থাকবেন।  আর এদের মধ্যে চারজন করোনা শনাক্ত হয়েছেন। তাদেরকে এ্যাম্বুলেন্সযোগে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।  

তিনি আরও জানান, করোনায় আক্রান্তদের শরীরে ভারতীয় ভেরিয়েন্ট আছে কিনা তা পরীক্ষা করে দেখতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net