April 25, 2026, 7:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়/ আবার কুষ্টিয়া-ঝিনাইদহ বিতর্ক, পুরোনো অভিজ্ঞতার ছায়া রূপপুর পারমানবিক প্ল্যান্ট/শুধু বিদ্যুৎ নয়, জ্বালানি নিরাপত্তার নতুন অধ্যায়ের সূচনা কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

ভারত ফেরত এক কিশোরসহ করোনায় প্রাণ গেল দুজনের

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে ভারত ফেরত এক কিশোরের মৃত্যু হয়েছে। একই সময় মারা যান আর এক বৃদ্ধ।
আজ শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের কলেজপাড়ার মিজানুর রহমানের ছেলে শাকিব উদ্দিন (১৭) দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলো। গত ১ মাস আগে চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখান থেকে গত ৯ মে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরে শাকিব। ভারত থেকে ফেরার পর গত ১০ মে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন তার শরীর থেকে নমুনা নেয়া হয়। পরদিন ১১ মে নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা শনাক্ত হলে তাকে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ ভোর সাড়ে ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। শাকিব উদ্দিন ক্যান্সারেও আক্রান্ত ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে, আজ ভোর ৪টার দিকে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের মৃত ফরতুল্লাহর ছেলে। ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে গত ১৫ মে দুপুরে তাকে সদর হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। পরদিন ১৬ মে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। ১৭ মে নমুনা পরীক্ষার প্রতিবেদনে তিনি করোনা শনাক্ত হন। পরে আজ ভোরে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এসএম মারুফ হাসান জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশ দেয়া হয়েছে। আর ভারত ফেরত ওই কিশোরের শরীরে করোনার ভারতীয় ভেরিয়েন্ট আছে কিনা তা পরীক্ষা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net