September 12, 2026, 8:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক

দৌলতদিয়া সেভহোমের শিশুদের জন্য কুষ্টিয়া-৪ আসনের এমপি’র আর্থিক সহায়তা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:

অবহেলিত শিশুদের সমাজের মূল স্রোতে এনে সাবলম্বী করার লক্ষ্যে প্রতিষ্ঠিত দৌলতদিয়া সেভহোমের শিশুদের আর্থিক সহায়তা করেছেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। জানা যায়, দৌলতদিয়া যৌনপল্লীর অবহেলিত শিশুদের পুনর্বাসনের জন্য দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে দৌলতদিয়া সেভহোম।

এই সেভহোমে থেকে লেখাপড়া করে অবহেলিত অনেক শিশু আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। রাস্ট্রের বিভিন্ন স্থানে কাজ করে তারা যোগ্যতা প্রমান করেছেন। বর্তমানে অনেকেই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। সেভহোমটি যাত্রা শুরু করেছিল বর্তমান রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও বেসরকারী উন্নয়ন সংস্থা কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের ঐকান্তিক প্রচেষ্টায়।

বিভিন্ন দাতা সংস্থার আর্থিক অনুদানে সফলতার সাথে পরিচালিত হচ্ছিল এই সেভহোম। বেশ কিছুদিন যাবৎ দাতা সংস্থা তাদের অর্থায়ন বন্ধ করে দিয়েছে। তারপরও সেভহোম কর্তৃপক্ষ শত সমস্যার মধ্যে অবহেলিত এ সব শিশুর ভরনপোষন করে আসছে। বিষয়টি অবগত হয়ে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ স্বপ্রণোদিত হয়ে এ সকল শিশুর ভরনপোষনের জন্য সেভহোম কর্তৃপক্ষকে নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net