July 22, 2026, 10:20 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১

প্রতিবেশী মা-মেয়ের গোসলের ভিডিও ধারণ করায় যুবক গ্রেফতার

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় গোপনে প্রতিবেশী মা-মেয়ের গোসলের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে জুয়েল রানা (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার আলুকদিয়া চকপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সন্ধ্যায় সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। আজ শনিবার গ্রেফতারকৃত জুয়েলকে আদালতে সোপর্দ করা হবে।

মামলাসূত্রে জানা গেছে, সদর উপজেলার আলুকদিয়া চকপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে বখাটে যুবক জুয়েল রানা। গত বৃহস্পতিবার গ্রামের এক প্রতিবেশী মা-মেয়ের গোসলের দৃশ্য কৌশলে মোবাইলে ধারণ করছিল জুয়েল রানা। বিষয়টি তারা বুঝতে পারলে সেখান থেকে পালিয়ে যায় জুয়েল। পরে বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা তার সাথে কথা বলতে গেলে উল্টো হুমকি প্রদান করে সে। ভিডিও ধারণের ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে মা-মেয়ের গোসলের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ারও হুমকি দেয় জুয়েল। কোন উপায় না পেয়ে এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় সদর থানায় বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। গত রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত জুয়েল রানাকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, প্রতিবেশী নারীর গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণ ও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় অভিযুক্ত জুয়েল রানার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। শুক্রবার রাতে বাদী হয়ে সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আজ শনিবার অভিযুক্ত বখাটে যুবক জুয়েলকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net