August 25, 2026, 3:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কুষ্টিয়ায় ১ ঘণ্টায় শেষ বাকী টিকা

জাহিদুজ্জামান/

কুষ্টিয়ায় নতুন করে পাওয়া করোনা টিকার ২ হাজার ডোজের বাকী অংশ আজ সকালে ১ ঘন্টায় শেষ হয়ে গেছে। এখনো আরো ২০ হাজারের বেশি মানুষ অবশিষ্ট থাকলো দ্বিতীয় ডোজ নিতে। টিকা ফুরিয়ে গেলেও তারা এখনো ভিড় করছেন টিকাদান কেন্দ্রে।

শনিবার সকাল থেকে কুষ্টিয়ার কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন কেন্দ্রে টিকা দেয়া শুরু হয়। বিকাল পর্যন্ত সব মিলিয়ে জেলায় ১ হাজার ৫শ ১৩ জনকে দ্বিতীয় ডোজ দেয়া হয়। টিকার বাকী ডোজ দিতে আজ সকাল সাড়ে ৮টায় শুরু হয় কুষ্টিয়া সদরের কলকাকলি স্কুলসহ মিরপুর ও দৌলতপুর উপজেলার কেন্দ্রগুলোতে। বাকী ৪৯০ ডোজ টিকা শেষ হয়ে যায় এক ঘণ্টার মধ্যেই।

চাহিদার বিপরীতে টিকার পরিমাণ কম হওয়ায় বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় টিকাদান কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়।

জেলায় করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন ৬৭ হাজার ৪শ ৮৬ জন। ২৪ এপ্রিল টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ হয়। এরপর ৪৫ হাজার ৫১ জনকে দ্বিতীয় ডোজ দেয়ার পর ফুরিয়ে যায়। বাকী ২২ হাজার ৪শ ৩৫ জন দ্বিতীয় ডোজের টিকা না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। ১১ মে থেকে টিকাদান আপাতত স্থগিত রাখার ঘোষণার নোটিশ দেয়া হয়।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, নতুন করে পাওয়া ২০০ ভায়েল দিয়ে আরো ২০০০ জনকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। সিভিল সার্জন জানান, আরো টিকা পাওয়ার চেষ্টা চলছে। অবশিষ্টরাও অল্প কিছুদিনের মধ্যেই টিকা পাবেন বলে আশা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net