March 24, 2026, 10:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

যশোরে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যা

 

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

যশোরে ব্যক্তি মালিকানাধীন মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসনকেন্দ্রে বর্বরোচিত নির্যাতনে নিহত যুবক মাহফুজ হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করা হয়েছে।  নিহত মাহফুজুর রহমান চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার বাসস্ট্যান্ডপাড়ার মনিরুজ্জামানের ছেলে।

আজ মঙ্গলবার দুপুরে জীবননগর বাসস্ট্যান্ডে ওই মানববন্ধন করেন নিহতের পরিবার ও এলাকাবাসী। স্কুলের ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এলাকার সুধী সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জীবননগর পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামলীগের সভাপতি নাসির উদ্দিন, সাবেক উপাধ্যক্ষ নজরুল ইসলামসহ সুধী সমাজের নেতৃবৃন্দ। 

মানববন্ধনে বক্তারা বলেন, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র পরিচালনার নামে মানুষ হত্যা করা হচ্ছে।  চুয়াডাঙ্গার ছেলে মাহফুজুর রহমানকে পিটিয়ে হত্যা করার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তাকে অত্যন্ত নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদেরকে সুষ্ঠু বিচার করতে হবে।  দ্রুত বিচারের আওতায় এনে দোষীদের ফাঁসিরও দাবী তোলেন বক্তারা।  পরে সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।  

উল্লেখ্য, গত শনিবার যশোরে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে মাহফুজর রহমান (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।  এ ঘটনায় পরদিন রোববার দুপুরে ১৪ জনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মাহফুজুর রহমানের বাবা মনিরুজ্জামান। মামলার এজাহারভুক্ত ১৪ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। নিহত মাহফুজুর রহমান চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার বাসস্ট্যান্ডপাড়ার মনিরুজ্জামানের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net