August 30, 2026, 3:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না

খোকসায় মোটরসাইকেল দুর্ঘটনায় কুষ্টিয়া বড় বাজারের ব্যবসায়ী অংকুর আহত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়া বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ সাহার ছেলে অংকুর সাহা (৩৫) গুরুতর আহত হয়েছে।

বুধবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়ী খোকসা বাজারে পাওনা টাকার তাগাদার জন্য কুষ্টিয়া থেকে আসার পথে খোকসা মোড়াগাছা নামক স্থানে নিজ মটর সাইকেল (কুষ্টিয়া -হ- ১৩- ০০৮৪) ও রাজবাড়ী থেকে আসা ডিষ্টিক ট্রাক ( নাম্বার অজ্ঞাত) এর সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হয়। এতে ব্যাবসায়ী অংকুরের ডান পা ও মাথায় গুরুতর আহত হয়।
মোড়াগাছা বাজারের ব্যাবসায়ী ও পথচারীরা আহত ব্যাবসায়ী অংকুর সাহা কে উদ্ধার করে খোকসা উপজেলা হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাসনিম আলম সাহেব ও মেডিকেল সহকারি জাহিদুল ইসলাম ঘণ্টাব্যাপী অপারেশন শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
খোকসা থানার এসআই আলতাফ হোসেন জানান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। মটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net