August 25, 2026, 3:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কুষ্টিয়ায় করোনার রোগী বাড়ছে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় করোনার রোগী বাড়ছে। এখানে এক সপ্তাহে (২০-২৬মে) নতুন করে করোনা সনাক্ত হয়েছে ১২০ জন। এর আগের এক সপ্তাহে (১৩-১৯ মে) করোনা রোগী পাওয়া যায় ৫০ জন। এক সপ্তাহের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭০ জন। এরপরও মানুষের মধ্যে তেমন সচেতনতা নেই। স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। বৃহস্পতিবার কুষ্টিয়া পৌরবাজার এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ঘুরে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা দেখা গেছে। অধিকাংশেরই মুখে মাস্ক নেই। সবাই চলছেন গা ঘেঁষে, গাদাগাদি করে। এদিকে গত শনিবার থেকে ভারত থেকে বিশেষ ব্যবস্থায় কুষ্টিয়া ফিরেছেন ১৪৭ জন।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম বলেন, ভারত ফেরতদের মধ্যে তিন জন করোনা রোগী পাওয়া গেছে। এদের একজনের অবস্থা খারাপ, তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি বলেন, ভারত ফেরতদের সবারই নমুনা নিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে এদের মধ্যে কারো ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কি না। সিভিল সার্জন বলেন, ঈদের সময় মানুষ স্বাস্থ্যবিধি না মেনে মেলামেশা করায় সম্প্রতি আক্রান্তের হার বেড়েছে। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন বলেন তিনি।
তিনি বলেন, ১০ দিন আগে নমুনার তুলনায় আত্রান্তের হার ছিল ১০ থেকে ১২ শতাংেশের মধ্যে। সেটাও বেড়েছে। এখন আক্রান্ত হচ্ছেন ১৩ থেকে ১৬ শতাংশ। সিভিল সার্জন বলেন, জেলার সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কেউ প্রবেশ করতে না পারে সে ব্যাপারে কুষ্টিয়ার সব প্রশাসনকে সতর্ক রাখা হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ পর্যন্ত কুষ্টিয়ায ৪ হাজার ৮শ ৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১১০ জনের।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net