August 25, 2026, 3:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

করোনায় প্রাণ গেল আরও একজনের

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন।  তার নাম আব্দুল মান্নান (৫০)।  তিনি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। 

আজ শনিবার সকাল ৯ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৭ জনে। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ্ আকরাম জানান, গত ২৭ মে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন আব্দুল মান্নান।  করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে করোনা আইসোলেশন ওয়ার্ডের হলুদ ইয়োলো জোনে ভর্তি করা হয়।  ওই দিনই তার শরীর থেকে নমুনা নেয়া হয়।  পরদিন ২৮ মে নমুনার প্রাপ্ত ফলাফলে তিনি করোনা শনাক্ত হলে করোনা আইসোলেশন ওয়ার্ডের রেড জোনে ভর্তি করা হয়।  আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এদিকে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৫৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ জন।  মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৮১১ জন।  এ পর্যন্ত মারা গেছেন ৬৭ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net