August 25, 2026, 3:56 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

করোনা মোকাবেলায় কুষ্টিয়ার সামাজিক সংগঠন স্বপ্ন প্রয়াসের নানা কর্মসূচী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
কুষ্টিয়ার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে স্বপ্ন প্রয়াস প্রতিষ্ঠা লগ্ন থেকেই নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশে করোনা ভাইরাস সংক্রমনের শুরু খেকে সংগঠনটিও হাতে নেয় একগুচ্ছ কর্মসূচী। সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার নেতৃত্বে কুষ্টিয়া জেলা প্রশাসনের ইমারজেন্সি করোনা রেসপন্স টীমে দায়িত্ব পালন তার অন্যতম। কাজটি চলছে ২৫ মার্চ থেকে।
করোনা মোকাবেলায় কুষ্টিয়া পৌরসভার থানাপাড়া, কুঠিপাড়া, কালিশংকরপুর এলাকায় সংগঠনের কর্মীবৃন্দ বিগত ১৭ই এপ্রিল থেকে ধারাবাহিকভাবে জীবানুনাশক প্রয়োগ করছে।

সংগঠনের সভাপতি সাদিক হাসান রহিদ এর নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মেহরাব হাসান মুশফিকের পরিচালনায় বিগত দুই সপ্তাহ যাবত জীবানুনাশক স্প্রে কর্মকান্ড পরিচালিত হচ্ছে। স্বপ্ন প্রয়াসের এ কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে সংগঠনটির সিনিয়র সদস্য নয়ন, শুভ ইসলাম, নায়েব আলী, আলম, মানিক, বাবু, রাহুল রহমান, সোভন ইসলাম, ইমন ইসলাম, ওমর ইসলাম,রাব্বি, চমক ও সাজ্জাদ হোসেন।

এ সময় স্বপ্ন প্রয়াসের সভাপতি রোহিদ ধন্যবাদ জানান সংগঠনের প্রধান উপদেষ্টা ও সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার চেয়ারম্যান ড. আমানুর আমানকে। তিনি করোনা পরিস্থিতির শেষ পর্যন্ত তারা কর্মকান্ড অব্যাহত রাখতে চান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net