August 9, 2026, 7:50 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন

মাগুরায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, মাগুরা

মাগুরায় ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসছাত্রীকে ধর্ষণের অভিযোগে জুয়েল বিশ্বাস (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩ মে) শ্রীপুর থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্ত জুয়েল মৃধাকে গ্রেফতার করে। জুয়েল একই গ্রামের আল আমিন বিশ্বাসের ছেলে।

শ্রীপুর উপজেলার বাসিন্দা শিশুটির বাবা মামলায় অভিযোগ করেন, স্থানীয় মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া তার মেয়েকে একই গ্রামের আল আমিন বিশ্বাসের ছেলে জুয়েল দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। গত ৩০ এপ্রিল জুয়েল তার নাবালিকা মেয়েকে বিয়ের কথা বলে ফুসলিয়ে এক প্রতিবেশীর বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধষর্ণ করে বাড়িতে রেখে পালিয়ে যায়। পরে বিষয়টি তারা জানতে পেরে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন। এ সময় ধর্ষকসহ তার পরিবার গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি মিমাংসা ও মেয়েকে বিয়ে করা কথা বলে সময় ক্ষেপন করতে থাকে। তিনিও লোকলজ্জার ভয়ে বিষয়টি মেনে নিতে রাজি হন। কিন্তু দুই দিন পার হয়ে গেলেও তারা সালিশ মিমাংসা ও তার মেয়েকে বিয়ে করতে অস্বীকার করে বিষয়টি চেপে যাওয়ার জন্য তাকে নানা রকম ভয়ভীতি দেখাতে থাকে। এক পর্যায়ে ০৩ মে রোববার তিনি জুয়েল বিশ্বাসের নামে শ্রীপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) লিটন সরকার বলেন পুলিশ অভিযুক্ত জুয়েল বিশ্বাসকে গ্রেফতার করেছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার বিকাশ বিশ্বাস জানান, রোববার দুপুরে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net