May 26, 2026, 12:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’

স্বপনের নেতৃত্বে জেলা যুবলীগ কৃষকের ধান কেটে মাড়াই করে দিল

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
কুষ্টিয়া জেলা যুবলীগের নেতা-কর্মীরা কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃষক মতিয়ার রহমানের দুই বিঘা জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে। এ কাজে নেতৃত্ব দেন জেলা যুবলেিগর সাধারণ সম্পাদক ও কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন।
কৃষক মতিয়ার জানান তিনি খুবই দুরবস্থায় চিলেন তার ধান নিয়ে। তিনি স্বপন চেয়ারম্যানকে বিষয়টি জানালে চেয়ারম্যান তাকে আস্বস্ত করেছিলেন যে তার ধান কাটার উদ্যোগ নেয়া হবে।
তিনি স্বপন চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিল কুমারখালি উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরফিন সুলতানা ও উপসহকারী কৃষি কর্মকর্তা লাভলী ইয়াসমিন, কুষ্টিয়া জেলা যুবলীগের সিনিয়র নেতা এ্যাডভোকেট ইমরান হোসেন দোলন, আবু দাউদ খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার শাহীন, ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার শিহাব, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক শাহীন আহমেদসহ শতাধিক নেতাকর্মী।

জিয়াউল ইসলাম স্বপন বলেন, ‘করোনার কারণে ঘরে আটকে থাকা মানুষ এবং কর্মহীন মানুষের পাশে আমরা আছি।
চাষিরা যাতে সময়মতো ঘরে ধান তুলতে পারে, ধান কাটার অভাবে যাতে চাষিরা ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য তাদের পাশে রয়েছেন বলে জানান।
তিনি বলেন যদি কোনো কৃষক অর্থাভাবে ও জনবলের অভাবে ধান কাটতে না পারে তাকে জানাতে। পাশাপাশি অসহায় কৃষকদের নগদ আর্থিক সহায়তাও তিনি করছেন বরে জানান।
তিনি বলেন এ সংক্রান্ত একটি কমিটি কাজ করছে। কমিটিকে কৃষকদের যেকোন সমস্যা কথা জানাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net