August 25, 2026, 4:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

ঝিনাইদহে চিকিৎসকসহ নতুন ৩ জনের করোনা শনাক্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ জেলায় নতুন করে আরও তিন জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১৩ মে) ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বুধবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ১০টি নমুনার ফলাফলে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল অফিসার আছেন। এ ছাড়া, সদর উপজেলা ও মহেশপুর উপজেলার এক জন করে করোনায় আক্রান্ত হওয়ার খবর রিপোর্টে এসেছে। এ নিয়ে জেলায় মোট ৪৩ জনের করোনা শনাক্ত হলো।’

তিনি আরও বলেন, ‘ঝিনাইদহের ছয় উপজেলার মধ্যে এখন পর্যন্ত শৈলকূপাতে ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া, সদর উপজেলায় ১০ জন, হরিণাকুন্ডুতে এক জন, কালীগঞ্জে নয় জন, কোটচাঁদপুরে নয় জন ও মহেশপুর উপজেলায় দুই জনের করোনা শনাক্ত হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net