June 15, 2026, 2:44 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ শূন্যরেখায় মানবিক সংকট/ অসুস্থ ১২ জন, জ্বরে কাতর আড়াই বছরের শিশু; ৩ দফা পুশইনের অভিযোগ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানো/অস্বস্তিকর সত্যের চ্যালেঞ্জ ও প্রত্যাশার সমীকরণ কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পানিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট কমলেও এগোচ্ছে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’, বাস্তবায়ন হবে ৭ বছরে

মহামারীর প্রথম ধাপে নমুনা নষ্ট করে চীন

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/ মর্নিং পোস্ট/
কভিড-১৯ মহামারী আকারে ছড়ানোর কয়েকটি ধাপের প্রথম দিকে ‘অনুমোদিত ছিল না এমন পরীক্ষাগারের’ কিছু নমুনা নষ্টের নির্দেশ দেয়ার কথা স্বীকার করেছে চীন।
তবে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তা লিউ ডেঙ্গফেং বলেছেন প্রথম ধাপে চিন নিজেই অজানার মধ্যে ছিল। দ্বিতীয় ধাপের বিপদ এড়াতে জৈবিক সুরক্ষার কথা চিন্তা করে অননুমোদিত ল্যাবের নমুনা নষ্ট করা হয়।’বেইজিংয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ‘যুক্তরাষ্ট্র যেভাবে বলছে তাতে কনফিউশন তৈরি হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে তারা এটা করছে।’
লিউর দাবি, ‘উহানে নতুন এই ভাইরাসটির খোঁজ পাওয়ার পর জাতীয় পর্যায়ের পেশাদার প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করা হয়।’
‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে যথা বিষয়ে বিষয়টি অবহিত করেছি। তাদের কাছে নমুনা পাঠিয়েছি।’
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কয়েক মাস ধরে এই অভিযোগ করা হলেও চীন মুখ খোলেনি। মার্কিন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও কিছুদিন আগে দাবি করেন, তারা গত ডিসেম্বরে চীনের কাছে নতুন ভাইরাসের নমুনা চেয়েও পাননি।
কিন্তু চীন বারবার এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে। লিউ এদিনের সংবাদ সম্মেলনেও একই কথা বলেন, ‘আমরা সব সময় বিশেষজ্ঞদের নিয়ে রোগটি মোকাবিলা করার চেষ্টায় ছিলাম। কিন্তু আমেরিকা যেভাবে কথা বলছে সেটি অগ্রহণযোগ্য।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net