July 28, 2026, 10:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

কুষ্টিয়ার ঈদের জামাত শুরু ৭.৩০ এ, তিনটি জামাত করার সিদ্ধান্ত

এস.এম.শামীম রানা/
সরকারি নির্দেশনা মেনে এবার খোলা মাঠে ঈদগাহে হবে না কোন ঈদের জামাত। কুষ্টিয়ার সকল মসজিদের প্রথম ঈদের জামাত শুরু হবে সকাল ৭.৩০ মিনিটে এরপর ৪৫ মিনিট পর পর আরো দুটি জামাত করার সিদ্ধান্ত গ্রহন করেছে জেলা প্রশাসক আসলঅম হোসেন এর নেতৃত্বে কমিটি।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সৃষ্ট সংকটের কারনে ঈদের জামাত মসজিদে করার বিষয়ে শনিবার বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আসলাম হোেেসন এর সভাপতিত্বে ঈদের জামাত সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে জানা গেছে।

সভায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সদস্যসহ বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাঃ ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও চেম্বার সভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সিনিয়র তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক শামসুল হকসহ আলেমরা উপস্থিত ছিলেন।

সভায় করোনা ভাইরাসের কারনে সামাজিক দুরত্ব বজায় রাখার স্বার্থে পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় নিজ নিজ এলাকার মসজিদে শুরুর সিদ্ধান্ত হয়। প্রতিটি মসজিদে কমপক্ষে ৩টি জামাত অনুষ্ঠিত হওয়ার বিষয়ে স্ব স্ব মসিজদ কমিটির সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে সভায় জানান।

পর্যায়ক্রমে দ্বিতীয় জামাত সোয়া ৮ টায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল ৯টায় করার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে। ৩টি জামাতে ৩ জন ইমামকে নিয়োজিত করে সামাজিক দুরত্ব নিশ্চিত করার ব্যাপারে মুসল্লীদের নির্দিষ্ট দুরত্ব বজায় রাখার আহবান জানানো হয়। এছাড়া মসজিদে ঈদের নামাজে আসার সময় মুখে মাস্ক ব্যবহার করে নিজ নিজ জায়নামাজ সাথে আনার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়াও সরকারি ধর্ম মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মসজিদে সংরক্ষিত টুপি ব্যবহার না করা, প্রতিটি জামাতের পূর্বে মসজিদ জীবানুনাশক দিয়ে পরিস্কার করা, মসজিদে প্রবেশের পূর্বেই মুসল্লিগণের জন্য হ্যান্ড স্যানিটাইজার বা সাবান-পানি দ্বারা হাত ধৌত করনের ব্যবস্থা করা, প্রত্যেককে নিজ নিজ বাস থেকে ওজু করে আসা, নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ ৩ ফুট দুরত্বে দাঁড়ানো, এক কাতার বাদ দিয়ে জামাতে দাড়িয়ে নামাজ আদায়, শিশু-বয়োবৃদ্ধ, কোন অসুস্থ্য ব্যক্তি, অসুস্থ্যদের সেবায় নিয়োজিত ব্যক্তি ঈদের জামাতে অংশ গ্রহণ করতে পারবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net