April 30, 2026, 11:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল

র‍্যাবের দেওয়া নতুন বাড়িতে ঈদ করবেন মুরাদ আলী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ঈদের ভাষায় যাকে বলে চাঁদ রাত। এই রাতটা মুরাদ আলীর কাছে বিগত বছগেুলোতে এরকম ছিল না। ছির সবসময়ের মতোই পাংশুটে, নিরানন্দ। হবেই না বা কেন। চুয়াত্তর চলছে। একদিকে বয়সের ভার , অন্যদিকে সীমাহিন অনটন। ঘর নেই, যা আছে তা একেবারে ছিন্নমুল। ২০১২ সাল থেকে শরীর প্যারালাইজড হয়ে আছে। কথা বলতেও পারেন না ঠিক মতো। তারপরও এবারের ঈদ মুরাদ আলীকে দিয়েছে এক অন্যরকম আনন্দ।
আনন্দটি হলো একটি ঘর পাওয়ার আনন্দ। এ ঘরটি তাকে দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। মুরাদ আলীর বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামে।
২০২৯ সারে প্রকাশিত একটি সংবাদে র‌্যাব মুরাদ সম্পর্কে অবগত হয়। তারপর র‌্যাব খোঁজ খবর নেয়। একটি ঘর নির্মাণ করে দেয় র‌্যাব।
জানা যায় বৃদ্ধ মুরাদ আলী ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি মনে করতে পারেন তিরি যাদের সাথে যুদ্ধ করেছিলেন তাদের নাম। তিনি নামও বলেন অনেকের। যেমন অঞ্জনগাছী গ্রামের আজগর, পিয়ার, নূর হোসেন, ইনতাজ, ইয়াকুব, সাদেক, আবুল, আইনাল, মনছুর, শের আলী। যাদের সাথে তিনি রণাঙ্গনে চিলেন।
“আমার যুদ্ধের সাথীরা এখন সরকারী ভাতা পায়। কিন্তু দ্বারে দ্বারে ঘুরেও আমার ভাতা হয়নি। সকলের নাম মুক্তিযোদ্ধার তালিকায় থাকলেও আমার নাম নাই,” জানান এই বৃদ্ধ।
স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলের সংসার তার। বৃদ্ধকালে অসহায় হয়ে স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে ঠাই হয়েছিল কুঁড়ে ঘরে। অনেক কষ্টে এক ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন, সেও ঘর জামাই। পেশায় নির্মাণ শ্রমিক।
মুরাদ জানান হঠাৎ একদিন র‍্যাব সদস্যরা এসে তাকে নতুন ঘর করে দেওয়ার কথা বলেন। তিনি বিশ^াসই করতে পারেননি। পরে র‍্যাব সদস্যরা এই দুই একটি দুই রুম বিশিষ্ট ঘর তুলে দেন।
শনিবার (২৩ মে) সকালে র‍্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন ঘর মুরাদ আলীকে হস্তান্তর করেন র‍্যাব-১২ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম।
এ সময় র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সজল কুমার সরকার, জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ মামুন, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে র‍্যাব-১২ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম বলেন, এটি মুরাদ আলীর জন্য একটি যৎসামান্য প্রতিদান। তিনি মুক্তিযুদ্ধের রণাঙ্গনের একজন বীর সেনানী
নতুন ঘর পেয়ে খুশী মুরাদ আলীর পরিবার। তা স্ত্রী ফেরদৌসী জানান নতুন ঘর পেয়ে খুবই খুশি আমরা।’ মুরাদ আলীর মেয়ে মরিয়মও নতুন ঘর পেয়ে খুশি।
মৃত্যুর আগে মুক্তিযোদ্ধা হিসাবে সম্মান চান মুরাদ আলী।
অসহায় মুরাদ আলীকে র‍্যাবের পক্ষ থেকে নতুন ঘর করে দেওয়ায় সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net