August 7, 2026, 2:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন ভোরে ঝিনাইদহ সীমান্তে জটলা দেখে বিএসএফের রাবার বুলেট, বাংলাদেশি আহত চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু

যশোরে ব্যক্তিগত দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যাশোরে ঈদের দিন একটি হত্যাকান্ড ঘটেছে। জানা গেছে অভয়নগরে জাকির হোসেন মোল্যা এরশাদ আলী বিশ্বাস (৩৫) কে দা দিয়ে কোপায়। ঐ দিনই দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত এরশাদ আলী বিশ্বাস উপজেলার পুড়াখালী গ্রামের ইবাদ আলী বিশ্বাসের ছেলে এবং অভিযুক্ত জাকির হোসেন মোল্যা একই গ্রামের মোহাম্মদ আলী জিন্নার ছেলে। সম্পর্কে তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ঈদের আগের দিন সন্ধ্যায় এরশাদ আলী পুড়াখালী ফকির বাগান বাজারে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তার ফুফাতো ভাই জাকির হোসেন একটি গাছী দা হাতে সেখানে উপস্থিত হন এবং তার স্ত্রীকে বাজে কথা বলা হয়েছে; এমন অভিযোগ তুলে বলে এরশাদের কাঁধে একটি কোপ দেন। স্থানীয় ব্যবসায়ী এগিয়ে আসলে জাকির পালিয়ে যায়। পরে আহত এরশাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আহত এরশাদ আলী বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান। হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে।
এ ব্যাপারে উক্ত (শ্রীধরপুর) ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, মামাতো-ফুফাতো ভাইয়ের মধ্যে ব্যক্তিগত সমস্যা ছিল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net