October 13, 2026, 10:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

করোনা/ কুষ্টিয়ায় নতুন করে আরো ৮ জন শনাক্ত, মোট ৪৭

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন/
গতকাল ৪ জন শনাক্তের পর আজ কুষ্টিয়ায় নতুন করে আরো ৮ জন করোনা শনাক্ত হয়েছে। এই দিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের পরিমাণ দাঁড়ালো ৪৭।
কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ৫৩ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৪৫ টি নেগেটিভ এবং ৮ টি কোভিড পজিটিভ ।
নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া সদরের হরিনারায়ণপুরে ৩ জন ও শহরের পেয়ারাতলায় ১ জন , ভেড়ামারার চাঁদগ্রাম, নওদাপাড়া ও বারোদাগে আরো ৪ জন। আক্রান্তদের পাঁচ জন পুরুষ ও তিন জন মহিলা।
এ পর্যন্ত দৌলতপুর উপজেলায় ১৫, ভেড়ামারায় ৬, মিরপুরে ৯, কুষ্টিয়া সদরে ৮,কুমারখালীতে ৮ ও খোকসায় ১ জন করোরা রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে পুরুষ ৩৫ এবং নারী ১২জন।
জেলায় সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ২৪ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৫ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net