July 20, 2026, 10:35 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১ সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য

খোকসায় অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল অস্ত্র মামলার আসামী উজ্জল

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
কুষ্টিয়ার খোকসায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই অস্ত্র সহ ধরা পড়লো অস্ত্র মামলার সাজা খাটা এক সন্ত্রাসী।
ঘটনাটি ঘটেছে উপজেলার ওসমানপুর ইউনিয়নের রায়পুর গ্রামে। আটক ব্যক্তি ব্যক্তির নাম উজ্জল। সে এই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

থানা পুলিশের একটি সূত্র গেছে, শুক্রবার সকালে মাদকের চালান ধরিয়ে দেওয়ার জন্য পুলিশকে খবর দেয় উজ্জল। পুলিশের এএসআই তরিকূল ও গ্রাম পুলিশ আব্দুর রাজজ্জাক অভিযান চালায়। কিন্তু তারা মাদকের চালান ধরতে ব্যর্থ হয়। এ সময় উজ্জল পুলিশকে জানায় প্রতিপক্ষ শুধু মাদক বিক্রি করে না সে অস্ত্র কেনা বেচার সাথে জড়িত। একই সাথে পুলিশকে অস্ত্রের সন্ধান দেয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে রায়পুর গ্রামের একটি বাড়ির পাশে মাটি খুড়ে ৪ রাউন্ড গুলি ও একটি দেশীয় তৈরী আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সাথে অস্ত্র মামলার সাজাখাটা আসামী উজ্জলকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশের সূত্রটি জানায়, আগেও উজ্জলের নামে অস্ত্র আইনে মামলা হয়েছিল। ওই মামলায় সে প্রায় ৮/৯ বছর সাজা ভোগ করে মুক্তি পেয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশের এএসআই তরিকূল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আটক উজ্জলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা পক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net