June 15, 2026, 1:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শূন্যরেখায় মানবিক সংকট/ অসুস্থ ১২ জন, জ্বরে কাতর আড়াই বছরের শিশু; ৩ দফা পুশইনের অভিযোগ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানো/অস্বস্তিকর সত্যের চ্যালেঞ্জ ও প্রত্যাশার সমীকরণ কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পানিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট কমলেও এগোচ্ছে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’, বাস্তবায়ন হবে ৭ বছরে শপিংমল ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা

যশোর বোর্ডে কমেছে পাসের হার, তবে জিপিএ-৫ বেড়েছে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা যশোরে এসএসসি পরীক্ষায় কমেছে পাসের হার। এবার এটা ৮৭. ৩১ শতাংশ। যা গত বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ কমেছে । এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১৩হাজার ৭৬৪ জন। তবে এ বছর জিপিএ-৫ এর সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে।
যশোর শিক্ষা বোর্ডের তথ্য মতে, এ বছর যশোর বোর্ডের আওতায় খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫২১টি বিদ্যালয় থেকে ১ লাখ ৬০ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ছিল ৮০ হাজার ৩০৯ ও ছাত্রী ৮০ হাজার ৩২৬ জন।
যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩৭ হাজার ৪৬ জন, মানবিক বিভাগ থেকে ৯৬ হাজার ৭৮৮জন, বাণিজ্য বিভাগ থেকে ২৬ হাজার ৮০১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।
এদিকে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, ৮ম শ্রেণি থেকে প্রশ্নব্যাংকের মাধ্যমে পরীক্ষা গ্রহণ ও পাঠ্যবইয়ে শিক্ষার্থীদের অভ্যস্ত করতে পারায় ফলাফল ভালো হয়েছে। পাসের হার গত বছরের তুলনায় ৩ শতাংশ কম হলেও তা পরীক্ষার্থী সংখ্যা কম হওয়ার কারণে হয়েছে।
এছাড়া যশোর বোর্ডে এ বছর ২৫০টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে একজনও পাস করেনি প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে দুটি। প্রতিষ্ঠান দুটি হলো সাতক্ষীরার কলারোয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয় ও দেবহাটা ধাপুখালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net