February 6, 2026, 6:00 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ নির্বাচন/কুষ্টিয়া-রাজবাড়িসহ সারাদেশে ৩৭ হাজার বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ফলোআপ/খোকসায় ইমাম নিয়োগ কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
খোকসায় ইমাম নিয়োগ কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুর রাজ্জাক, ৩৫। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে সে মারা যায়। সে মানিকাট গ্রামের লুৎফর রহমানের ছেলে, পেশায় কাঠ মিস্ত্রী। খবরটি নিশ্চিত করেছেন নিহতের দাদা আয়ুব আলী।

জানা গেছে, শুক্রবার জুম্মা নামাজ শেষে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট মধ্যপাড়ার জামে মসজিদের উপর কতৃত্ব ও ইমান নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। মসজিদ থেকে শুরু হওয়া হামলা পাল্টা হামলা গ্রামের মধ্যে ছড়িয়ে পরে। এ হামলায় দুই পক্ষের প্রায় ১৭ জন আহত হয়। থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে আব্দুর রাজ্জাকের অবস্থার অবনতি ঘটলে তাকে কুষ্টিয়া জেনালের হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় শুক্রবার রাতে খোকসা থানায় পৃথক দুটি মামলা হয়। শনিবার এসব মামলায় গ্রেফতার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফ আলীসহ ৬ জনকে আদালত জেল হাজতে পাঠায় ।
শনিবার রাত ৯টার পরে নিহতের দাদা মওলানা আয়ুব আলী হামলায় আহত রাজ্জাকের মারা যাওয়ার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের কতিপয় নেতার সমর্থনে তাদের প্রতিপক্ষ গ্রামের মধ্যপাড়া ও উত্তর পাড়ার দুটি মসজিদে একক নেতৃত্ব কায়েম করার চেষ্টা করছে। আয়ুব আলীর দুই ছেলে মধ্যপাড়া ও উত্তর পাড়ার মসজিদে ইমামতি করেন। প্রতিপক্ষ অনেক দিন থেকে তার ছেলেদের বাদ দেয়ার চেষ্টা করে আসছে। এর সূত্র ধরে শুক্রবার জুম্মার নামজে প্রতিপক্ষ তাদের লোকদের উপর হামলা করে

স্থানীয় আওয়ামীল লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, মধ্যপাড়ার মসজিদে জুম্মার নামাজে খুৎবা পাঠ নিয়ে দুই গ্রপ নামাজীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। তিনি জানান মসজিদের উপর কতৃত্ব বিষয়টি এখানে মুখ্য নয়।
মসজিদে হামলার ঘটনায় দায়ের করা পৃথক মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম এক ভিকটিম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় শুক্রবার রাতে দায়ের করা মামলা দুটিতে মোট ৬ জন জেলে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net