September 6, 2026, 11:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’!

খুলনায় আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আছাদুজ্জামান ওরফে টিটু শরীফ হত্যা মামলায় ১৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩১ জানুয়ারি) দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. নজরুল ইসলাম হাওলাদার এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় চার আসামি পলাতক ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সেন্টু চৌধুরী, পলাশ চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, বক্কার চৌধুরী ওরফে আকবর, সোহেল চৌধুরী, শহিদুল শেখ, পলাশ খাঁ, তুহিন মোল্লা ওরফে মাহামুদ হাসান, সবুজ মোল্লা, রফিুকল ইসলাম, নতুন চৌধুরী, মশিউর চৌধুরী ওরফে মশিউর রহমান চৌধুরী, অলিউল্লাহ ওরফে বাবু চৌধুরী, তরিকুল সরদার ও জিহাদ চৌধুরী।
আদালত সূত্রে ও মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১ জুলাই দুপুরে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আছাদুজ্জামান ওরফে টিটু শরীফ মোটরসাইকেল করে যাওয়ার সময় আসামিরা নড়াইল জেলার নড়াগাতি থানাধীন চর শিংগাতী গ্রামের রাস্তার ওপর তার গতিরোধ করে কুপিয়ে হত্যা করে।
এই ঘটনায় নিহতের ছোট ভাই আশিকুজ্জামান শরীফ বাদী হয়ে নড়াগাতি থানায় মামলা করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১০-১২ জনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র মণ্ডল ২০১৯ সালের ২৪ জুলাই ৩১ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net