May 11, 2026, 5:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হামে শিশুমৃত্যু: ৩৫২ পরিবারের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট মাদক কারবারীকে ছাড়াতে থানায় চাপ প্রয়োগের চেষ্টা, বিএনপি-জামাতের পাঁচ নেতা আটক, আদালত প্রক্রিয়া নিয়ে গুঞ্জন বিশ্ব মা দিবস/ মায়ের মুখেই পৃথিবীর প্রথম আলো রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ধলতা বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাঙালীকে শেষ মুহুর্ত পর্যন্ত বাঁচিয়ে রাখতে অব্যাহত রাখতে হবে রবীন্দ্র চর্চা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবীন্দ্রনাথহীন বাঙালি: শেকড়হীন সংস্কৃতির এক নিঃসঙ্গ জাতিসত্তা ভারত থেকে এলো তিন ট্রাক বিস্ফোরক দ্রব্য শিলাইদহে কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী ঘিরে উৎসবের প্রস্তুতি সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য জমি বরাদ্দের ঘোষণা: এনডিটিভি রিপোর্ট

জমে উঠেছে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন, ১৭ পদে ৪০ প্রার্থী

এস.এম. শামীম রানা/ 
জমে উঠেছে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২১-২২ বার্ষিক নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে আদালত পাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যানার ফেষ্টুনে ছেয়ে গেছে  আদালত চত্বর।  মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে কোন প্রার্থীই  মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবারের নির্বাচনে ১৭ টি পদের বিপরীতে রেকর্ড সংখ্যক ৪০ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান সিনিয়র আইনজীবী এস এম আনসার আলী জানান, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে তিনজন প্রার্থী, তারা হলেন সিনিয়র আইনজীবী ও কুষ্টিয়ার সরকারি কৌশুলী জিপি আ,স,ম, আখতারুজ্জামান (মাসুম), জহুরুল ইসলাম ও আব্দুল মান্নাফ। সিনিয়র সহ-সভাপতি পদে দু্ইজন আব্দুল ওয়াদুদ ও মন্জুরী বেগম। সহ-সভাপতি দুইজন শামসুজ্জামান মনি ও আব্দুর রহমান।
সাধারন সম্পাদক পদে এবার অতিতের সকল রেকর্ড ভেঙে সাত জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন সিনিয়র নোটারি পাবলিক আইনজীবী, নজরুল ইসলাম (১), মাহাতাব উদ্দিন, রফিকুল ইসলাম সবুজ, অতিরিক্ত পিপি খন্দকার সামস তানিম মুক্তি, হাসানুল আসকার হাসু,এস.এম. মনোয়ার হোসেন মুকুল ও দেওয়ান মাসুদ করিম মিঠু ।
যুগ্ম-সম্পাদক পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দিতা  করছেন। তারা হলেন শহিদুল ইসলাম বাবু ও মনোয়ারুল ইসলাম (মনিরুল) কোষাধ্যাক্ষ পদে দুইজন তোফাজ্জেল হোসেন ও এস.এম.শাতিল মাহমুদ। লাইব্ররেী সম্পাদক পদে তিনজন আব্দুস সাত্তার (শাহেদ), মোস্তাফিজুর রহমান ও মারুফ বিল্লাহ। সাংস্কৃতিক সম্পাদক পদে দুইজন এনামুল হক ও মর্জিনা খাতুন।দপ্তর সম্পাদক পদে দুই জন, ওয়ালীউল বারী ও আশুতোষ কুমার পাল।
সিনিয়ার সদস্য ৪ টি পদে ৬ জন আইনজীবী প্রার্থী হয়েছেন এরা হলেন সিনিয়র এডভোকেট ইকবাল হোসেন(১) মাহমুদুল হক চন্চল , কাজী সিদ্দিক আলী, সাইফুল ইসলাম, আব্দুর রহীম ও আবু আজম। জুনিয়র সদস্য ৪ টি পদে ৯ জন প্রার্থী হচ্ছেন আগা মোহাম্মদ মশিউর রহমান,রোকুনুজ্জামান(সাজু), আমিনূর রশীদ (লালন),মকলেছুর রহমান পিন্টু, ওয়াকিবুল ইসলাম (লিপসন), ইমরান হোসেন দোলন, শারিমা আক্তার, খন্দকার তরিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাক।
এবারের নির্বাচন কমিশনের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবী এস এম আনসার আলী, সদস্য কে এম আব্দুর রউফ ও মীর সানোয়ার হোসেন। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার।এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৭৫ জন গতবার ভোটার সংখ্যা ছিলো ৩৮৪ জন আইনজীবী।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net