December 16, 2025, 8:09 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই : সিইসি বিচারকদের সমন্বয়ে ইসির ৩০০ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন পদ্মায় নাব্য সংকটে সাময়িকভাবে বন্ধ দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট শহীদ বুদ্ধিজীবী দিবস/জাতির আলোকবর্তিকাদের স্মরণে হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা কুষ্টিয়ায় কমছে না শীতকালীন সবজির দাম, চড়া মাছের বাজারও র‌্যাব কুষ্টিয়া, সিপিসি-১’র তৎপরতায় উজানগ্রামের দীর্ঘদিনের সহিংস বিরোধের অবসান ইকোর অর্থায়নে কুষ্টিয়ায় চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ ভোট ১২ ফেব্রুয়ারি মানবাধিকার দিবসে তারেক রহমানের প্রতিশ্রুতি: প্রতিশোধের রাজনীতি নয়, সমাধানের পথে বিএনপি

কুষ্টিয়ায় মে দিবস পালন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

শ্রম অধিদপ্তরের আয়োজনে মে দিবস উপলক্ষে কুষ্টিয়ায় ভার্চুয়াল আলোচনা হয়েছে। এতে মালিক-শ্রমিকের সম্পর্ক আরো উন্নত করতে সব পক্ষকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। ১ মে বেলা ১১টায় অনলাইনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। শ্রম অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক জহিরুল হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মালিক-শ্রমিকরা। এবারে দিবসের প্রতিপাদ্য শ্রমিক-মালিক নির্বিশেষ, মুজিববর্ষে গড়বো দেশ।

এদিকে মহান মে দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা সেনেটারি ও রং মিস্ত্রি নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে সকাল ১০টায় শহরের কাটাইখানা মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কুষ্টিয়া সমবায় মার্কেটের নিজ কার্যালয়ে আলোচনা সভা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net