August 25, 2026, 2:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

ভেড়ামারায় কুচিয়ামোড়া-আল্লারদর্গা সড়ক বেহাল

আসিফ যুবায়ের/
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া থেকে আল্লারদর্গা সড়কের অবস্থা বেহাল। সংস্কার হয় না দীর্ঘদিন। ১৪ কিলোমিটার সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। 

কার্পেটিং আর ইট-খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এই সড়কে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলছে অসংখ্য যানবাহন, ঘটছে দুর্ঘটনা।
টেন্ডার হলেও ঠিকাদার কাজ শুরু করেনি। ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া -জুনিয়াদহ মির্জাপুর হইয়ে আল্লারদর্গা পর্যন্ত কয়েক হাজার মানুষের যোগাযোগের একমাত্র পথটি এখন ভাঙাচোড়া, ধুলো-ধুসর। প্রায়ই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দারা বলেন, এমন কোনদিন নাই যেদিন এই রাস্তায় কোন না কোন দুর্ঘটনা ঘটছে না। বর্ষা মৌসুমে সড়কটি দিয়ে চলাচলের জন্য একেবারে অনুপযোগী হয়ে উঠে। দ্রুত সংস্কারের দাবী জানান তারা।
রাস্তার ধুলো আর ইটের সুড়কি বাতাসে উড়ে পড়ছে বাড়ি-ঘরে। শুধু স্থানীয়রাই নয়, সড়কটির কারণে ভোগান্তিতে পড়েছেন অন্য এলাকার মানুষও। বেড়েছে গাড়ি ভাড়া।




নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net