October 20, 2026, 5:31 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের

দলকে জিতিয়ে নিজেও জিতলেন মমতা

দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক/

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে এক হাজার ২০০ ভোটে পরাজিত করে বিজয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর থেকে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত বিজয়ের হাসি মমতার মুখেই।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, নন্দীগ্রামে সর্বশেষ ১৭তম রাউন্ড ভোট গণনা শেষে শুভেন্দুর চেয়ে এক হাজর ২০০ ভোটে এগিয়ে আছেন মমতা।

তবে, নির্বাচন কমিশন এ বিষয়ে এখনও কোনো ঘোষণা দেয়নি।

এপিবি আনন্দের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস ২১২টি আসনে ও বিজেপি ৭৮টি আসনে এগিয়ে রয়েছে।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ২০৬টি আসনে ও বিজেপি ৮০টি আসনে এগিয়ে রয়েছে এবং তৃণমূল কংগ্রেস দুটি আসনে জয় লাভ করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net