August 27, 2026, 2:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

ইয়ুথ পাওয়ার কমিউনিটি উদ্যোগে পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ করলেন ড. আমানুর আমান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সামাজিক সংগঠন ইয়ুথ পাওয়ার কমিউনিটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। গতকাল (৫ এপ্রিল) বিকালে শহরের আরসি আরসি সড়কে স্বপ্ন প্রয়াস যুব সংস্থার প্রধান কার্যালয়ে এই খাদ্য বিতরণ করা হয়।
সংগঠনের কেন্দ্রিয় পরিষদের সভাপতি শাহরিয়ার নাফিজ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান, দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান।
ড. আমান তার বক্তব্যে বলেন কুষ্টিয়ার অবহেলিত শিশুদের দিকে নানাভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠনগুলো। এসব সংগঠনগুলোর সাথে কিশোর ও যুবরা জড়িত। তারা তাদের কষ্টার্জিত অর্থে এসব সংগঠনগুলো পরিচালিত হয়।
তিনি সবাইকে এরকম উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আহবান জানান।
এসময় স্বপ্ন প্রয়াস যুব সং¯’ার সভাপতি সাদিক হাসান রহিদ, কুষ্টিয়া পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শাহাবুদ্দীন শেখ, সংগঠনটির উপদেষ্টা সদস্য আজগর আলি ও আসিফ মর্তবা।কেন্দ্রিয় পরিষদের সহ সভাপতি নাবিলা এহসান,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আহাদ,কুষ্টিয়া জেলা শাখার সহ সভাপতি মারজান জামান রাহি,সাধারণ সম্পাদক আরেফিন ফয়সাল, যুগ্ন সাধারণ সম্পাদক নাফিজ ইকবাল, হাসিব, জিতু,শান্তনা,ডলার,সানজিদ,বৃষ্টি সহ অন্যান্য এসোসিয়েটরা উপ¯ি’ত ছিলেন।
কুষ্টিয়ায় ইয়ুথ পাওয়ার কমিউনিটি কুষ্টিয়া গত এক বছর ধরে নানা রকম মানব কল্যাণমুখি কাজ করে আসছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net