March 3, 2026, 5:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল

সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই সেপটিক ট্যাংক নির্মাণ শ্রমিকের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়াতে নিজেদের তৈরি সেপটিক ট্যাংকে নেমে প্রাণ হারিয়েছেন দুই সেপটিক ট্যাংক নির্মাণ শ্রমিক। শুক্রবার (৭ মে) সকালে শহরের জুগিয়া পালপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার মিরপুর উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের ছামেদ মন্ডলের ছেলে সাদেক আলী বাচ্চু (৪০) ও একই এলাকার রুহুল আমিনের মানিক হোসেন (৩০)।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান নির্মাণ শ্রমিক সাদেক ও মানিক কয়েকদিন আগে জুগিয়া পাল পাড়ায় একটি বাড়িতে সেপটিক ট্যাংক তৈরি করেন। বাড়িটি ছিল সাদেকের বোনের। নিমার্ণ প্রায় শেষে সেটি বন্ধ করে তারা চলে যান।
শুক্রবার আসেন সেটির কাজ শেস করতে।
প্রথমে ট্যাংকের ভেতরে নামেন মানিক। কিছুক্ষণ পর তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় সাদেক বাচ্চুও ভেতরে নামেন। এরপর তারও কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের খবর দেন বাড়ির মালিক আমিরুল ইসলাম। আমিরুল সাদেকের বোনের স্বামী।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ওসি শওকত কবির বলেন, দীর্ঘ সময় সেপটিক ট্যাংক বন্ধ থাকায় সেখানে মিথেন গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, গ্যাস আর অক্সিজেন সংকটের কারণে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net