October 14, 2026, 2:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

করোনা আক্রান্ত হয়ে অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম সাইফুর রহমানের ইন্তেকাল

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পরপারে চলে গেলেন সবার পরিচিত মুখ অগ্রণী ব্যাংকের ডিজিএম সাইফুর রহমান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। শেষের দিকে এসে করোনা নেগেটিভ ফলাফল এলেও মারাত্মক ক্ষতিগ্রস্ত ফুসফুস অকার্যকর হয়ে পড়ায় তাকে আর রক্ষা করা যায়নি।
তিনি রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। তার সাথে সার্বক্ষণিক অবস্থান করা তার একমাত্র কন্যা সুরাইয়া রহমান জানান করোনা আক্রান্ত হয়ে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন সাইফুর রহমান। সেখানে দু’দিন অবস্থানের পর তাকে রাজশাহীতে আইসিইউ সার্পোটের জন্য প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থা ধীরে ধীরে স্বাভাবিকতার দিকে এগিয়ে যাচ্ছিল।  অক্্িরজেন সমর্থনও কমে আসছিল। এক পর্যায়ে তার কারোনা পুণঃপরীক্ষায় ফলাফল নেগেটিভও আসে। কিন্তু করোনায় তার ফুসফুস চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।
তিনি জানান চিকিৎসকরা তার ব্যাপারে আশাবাদীও ছিলেন। কিন্তু শুক্রবার সন্ধ্যা থেকে হঠাৎ তার  শ্বাস-প্রশ্বাসে অস্থিরতা দেখা দেয়। কয়েক ঘন্টার মধ্যেই তিনি স্বাভাবিকতা হারিয়ে ফেলেন।
সাইফুর রহমান ঝিনাইদহ জেলার শেলকুপার কাঁচেরকোল গ্রামে ১৯৬০ সালে জন্ম নেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায় থেকে পড়াশোনা শেষ করে তিনি আগ্রণী ব্যাংকে সারাসরি অফিসার পদে চাকুরী দিয়ে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের শেষ পর্যায়ে এসে তিনি অগ্রণী ব্যাংকের ডিজিএম পদ থেকে অবসরজনিত ছুটি শেষ করেছিলেন। বসবাস করছিলেন কুষ্টিয়া শহরে তার নিজ বাড়িতে।
তার দুই সন্তান। তার পুত্র মোহাইমিনুর রহমান পলল বর্তমানে ভারতের চন্দ্রিগড় বিশ^বিদ্যালয়ে পিএইচডি গবেষনারত। কন্যা সুরাইয়া রহমান ঢাকা বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত।
মোহাইমিনুর রহমান পলল কুষ্টিয়ার সামাজিক সংগঠনগুলোর প্রধান প্ল্াটফরম সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়কারী। তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক।
সাইফুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমান ও জোটভুক্ত সামাজিক সংগঠগুলোর নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net