April 24, 2026, 10:44 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

খালেদার চিকিৎসা দেশেই সম্ভব তাই বিদেশে নেয়ার প্রয়োজন নেই/কুষ্টিয়ায় হানিফ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
খালেদা জিয়াকে এ মুহূর্তে দেশে রেখেই চিকিৎসা দেয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।
তাছাড়া দেশে যে অবস্থা বিদেশেও তাই। করোনায় সব দেশই এখন বিপর্যস্ত। তোন দেশ তাকে কিভাবে চিকিৎসা সেবা দেবে সেটা বেবে দেখার বিষয় রয়েছে।
তিনি বলেছেন, করোনাকালে অনেক দেশের যোগাযোগ ব্যবস্থা সীমিত হয়ে গেছে। এরমধ্যে কোন দেশের কোন ডাক্তারের কাছে তাকে নেয়া হবে এবং তারা তাকে চিকিৎসাসেবা দিবেন কিনা এসব বিষয় ভাবার আছে। এছাড়া সবচেয়ে গুরুতর্পূর্ণ বিষয় হলো তার চিকিৎসকদের মতামত খালেদা জিয়ার চিকিৎসা দেশেই সম্ভব। তাই তাকে বিদেশে নেয়ার প্রয়োজন নেই।
শনিবার (৮ মে)  কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বিষয়ক মত বিনিময় সভায় বক্তৃতায় হানিফ এ কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এবং চিকিৎসার চেয়ে বিএনপি নেতাকর্মীরা চিকিৎসার নামে রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত। আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার সু-চিকিৎসার পরিবর্তে নানাভাবে সরকারকে প্রেসার ক্রিয়েট করার অপ্রাঙ্গিক এবং অপ্রয়োজনীয় দাবি উত্থাপন করে। যেটা খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে সম্পৃক্তই নয়।

এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা পুলিশ সুপার খায়রুল অালম, কৃুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপ্যাল ডাঃ এসএম মুস্তানজিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হাজি রবিউল ইসলামসহ কুষ্টিয়া মেডিকেল কলেজের সব চিকিৎসক ও আওয়ামী লীগের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net