April 24, 2026, 10:46 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মায়ের মুখে হাসি ফোটাল কুষ্টিয়ার ‘মবিঅ’

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//

কুষ্টিয়ায় বিশ্ব মা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর(মবিঅ)’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলার বিভিন্ন এলাকার ১০অসহায় মায়ের হাতে ঈদ উপহার তুলে দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো.সাইদুল ইসলাম।

সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো.সাইদুল ইসলাম বলেন,অসহায় মায়ের মুখে হাসি ফোটানো ও তাদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই এই আয়োজন। ঈদের আনন্দ আমরা যেমন উপভোগ করব,তেমনি অসহায় মায়েরা হাসিমুখে ঈদের আনন্দ উপভোগ করবেন। বিশ্ব মা দিবসের তাৎপর্য ও মায়ের সম্মান, মায়ের প্রতি ভালোবাসা, কর্তব্যসহ নানান দিক নিয়ে আলোচনায় তুলে ধরেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মর্জিনা খাতুনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net